বুধবার, ১৩ মে ২০২৬

সিলেট স্পোর্টিং ক্লাবের টুর্নামেন্টে জমজমাট দ্বিতীয় রাউন্ড সম্পন্ন:

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ রাউন্ডে মোট ৮টি দল অংশগ্রহণ করে, যারা নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে পরবর্তী ধাপে উত্তরণের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

সংগঠনের জামিল হোসেন ও মুজিবুর রহমান এর যৌথ পরিচালনায় খেলাগুলো ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ। প্রতিটি দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়, ফলে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মাঠজুড়ে খেলোয়াড়দের চমৎকার দক্ষতা, কৌশলী আক্রমণ ও দৃঢ় রক্ষণভাগ খেলার মানকে আরও সমৃদ্ধ করে।

আট টি দলের হড্ডহাডডি লড়াই শেষে যে ৪টি দল সেমিফাইনালে স্থান অর্জন করে তারমিনি এফসি, দাওয়াত মীরতি রেস্টুরেন্ট, ঢাকা যুব ক্রীড়া সংস্থা ও রেডওয়ে স্পোর্টিং ক্লাব।

এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, মিসবাহ উদ্দিন, হাসিম আহমেদ, আব্দুল আহাদ, নাহিদ আহমেদ, আনোয়ার হোসেন, সাকের আহমেদ, ইকবাল হোসেন জায়ান, টিপু আহমেদ, রেদোয়ান হোসেন, জুনেদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের আয়োজক বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় প্রতিভা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে আরও মেধাবী ফুটবলার উঠে আসবে।

খেলার ধারাবারসকারের দায়িত্বে পালন করেন জায়েদুল হক মুকুল, আরিফ আহমেদ আরিফিন ও সাংবাদিক জায়েদুল হক সোহেল।

দ্বিতীয় রাউন্ড শেষে বিজয়ী দলগুলো পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী রাউন্ডগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

থেকে আরও পড়ুন