
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এপ্রিল মাসের মাসিক সমন্বয় সভা ও শিক্ষকদের সাব ক্লাস্টার ট্রেনিং বুধবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদের হলরুপে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে শিক্ষকদের সাব ক্লাস্টার এ মাষ্টার ট্রেইনার মোঃ কামরুল ইসলাম প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেন।
এসময় উপস্থিত ছিলেন মডেল কেয়ার টেকার মোঃ সাইদুর রহমান, সাধারণ কেয়ারটেকার মোঃ আব্দুল গফুর,মোঃ নাজমুল হোসেন,মোঃ হাফিজুর রহমান,মোঃ শরিফুল ইসলাম সহ উপজেলার প্রাক- প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মাষ্টার ট্রেইনার প্রতিটি শিক্ষা কেন্দ্রে শিক্ষককে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া,নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা,শতভাগ শিক্ষার্থী উপস্থিত নিশ্চিত করা,সার্বিকভাবে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
প্রতিনিধির নাম 



















