ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জ হাসপাতালে একই স্থানে হামের চিকিৎসা ও টিকাদান, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধি:

সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাতেও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি।

সরেজমিনে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দেখা যায় যেখানে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ঠিক সেই স্থানেই হামের টিকা প্রদান করা হচ্ছে। একই জায়গায় অসুস্থ ও সুস্থ শিশুদের উপস্থিতির কারণে অভিভাবকদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা।

চিকিৎসা নিতে আসা অনেক শিশু ইতোমধ্যে জ্বর, সর্দি বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমনকি অন্তত দুই শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

অভিভাবকদের অভিযোগ, টিকা নিতে আসা সুস্থ শিশুদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা রাখা হয়নি। এতে করে তারা সংক্রমণের ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবুল বাশার মোহাম্মদ সাইদুর জামান মুঠোফোনে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের জন্য নির্ধারিত আলাদা স্থান নেই। আগে থেকেই যেখানেই টিকা প্রদান করা হচ্ছিল। তবে বিষয়টি এখন তাদের নজরে এসেছে।
তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব অস্থায়ী টিকাদান ক্যাম্প চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হামের টিকা দেওয়া হচ্ছে। কিন্তু অনেক অভিভাবক তাদের শিশুদের নিয়ে হাসপাতালেই টিকা দিতে আসছেন, যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জ হাসপাতালে একই স্থানে হামের চিকিৎসা ও টিকাদান, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

০১:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬