ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

জবিতে তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তির পরেও আসন ফাঁকা হাজারের বেশি

জাহিদুল হাসান,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তির পরেও সিট খালি ১হাজার ১২৭ টি। এবার জবির তিন ইউনিটে ২৭৬৫ সিটের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৪৩ হাজার ৪২৭ জন শিক্ষার্থী।
৫ ডিসেম্বর ( সোমবার) জবি আইটি সেলের পরিচালক উজ্জ্বল কুমার আচার্য্য জানান, মোট তিনটি মেধাতালিকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন ১হাজার ৬৩৮ জন শিক্ষার্থী । যেকোনো সময় ৪র্থ মেধাতালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১১৫৫ টি আসন, ‘বি’ ইউনিটে ৮৫০ টি আসন ও ‘সি’ ইউনিটে ৬১০ টি আসন।
এইবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়ছেন ২২ জন,’বি’ ইউনিটে আসন প্রতি ১২ জন এবং ‘সি’ ইউনিটে আসন প্রতি লড়ছেন ১১ জন শিক্ষার্থী।

এইবার চতুর্থ মেধাতালিকা থেকে পরিবর্তন হচ্ছে ভর্তির নিয়ম।চতুর্থ মেধাতালিকা হতে আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে পছন্দমত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক প্রক্রিয় সম্পন্ন করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলিতে আর কখনও ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন (University Migration) সম্পন্ন করলে পূর্বে বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।
যারা চতুর্থ মেধাতালিকায় যারা মনোনীত হবেন তাদেরকে ভর্তির ক্ষেত্রে SSC ও HSC অথবা সমমান পরীক্ষার মূল মার্কশীট আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল মার্কশীট দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি খামে (A4 size) করে জমা দিতে হবে।
ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.Jnu.ac.bd) তে দেওয়া আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জবিতে তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তির পরেও আসন ফাঁকা হাজারের বেশি

০৭:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২