
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম বাকি মাতুব্বর (৩০), পিতা-জাকু মাতুব্বর। তার বাড়ি উপজেলা পৌর সদরের (কলেজ পাড়) দারিয়া মাঠ এলাকায়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের যুবক দের সহযোগিতায় এ মাদক কারবারি কে বিশেষ অভিযানে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বালিয়াচরা গ্রামের যুবকদের উদ্যোগে ছোট বড় সকলেই মিলে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি পঞ্চায়েত কমিটি গঠন করা হয় এবং এই গ্রাম থেকে মাদককে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে মাদককে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। এরপর থেকেই সব সময় যুবক শ্রেণী মাদক কারবারি ও মাদক সেবীদের ধরার জন্য গ্রামের বিভিন্ন স্থান এবং গ্রুপভিত্তিক ডিউটি পালন করতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বালিয়াচরা গ্রামের রেললাইন সংলগ্ন স্থানে উক্ত মাদক কারবারিকে মাদক সেবন করতে দেখে যুবকরা। স্থানীয় জনগণ দেখে ফেলায় দৌড়ে পালাতে যায় সে (বাকি)। পরে পাহার রত যুবকরা তাকে দৌড়ে গিয়ে ধরে তাকে তল্লাশি করে তার কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পায়। তাকে ধরে বালিয়াচরা বাজারে নিয়ে আসে। পরে ভাঙ্গা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। গ্রামের যুবকদের এমন উদ্যোগে গ্রামের সচেতন মহল সহ ছোট বড় সকলেই যুবকদের প্রশংসা করছেন।
এবিষয়ে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থানায় কর্মরত এসআই মিজানুর রহমান দুইজন সঙ্গীয় ফোর্স সহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের বালিয়াচরা বাজারের টিটু শেখের দোকানের সামনে থেকে (১৫) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। বাকি মাতুব্বর (৩০), পিতা- জাকু মাতব্বর, গ্রাম- দারিয়ার মাঠ, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং এই মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভাঙ্গা থানা পুলিশ।
প্রতিনিধির নাম 
























