ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় বাজারের চান্নিতে ফেলে যাওয়া সেই বৃদ্ধ উদ্ধার, হাসপাতালে ভর্তি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
​খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে ফেলে যাওয়া সেই নাম-পরিচয়হীন বাকরুদ্ধ বৃদ্ধকে (৮০) উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিশেষ নির্দেশনায় শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যানযোগে দুইজন ব্যক্তি ওই বৃদ্ধকে কাশিমনগর জামে মসজিদের সামনে ছাগল বিক্রির জায়গায় (চান্নিতে) ফেলে রেখে চলে যায়। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানে অযত্ন-অবহেলায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজন মাঝে মধ্যে তাকে রুটি ও পানি দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।
​প্রতিবেদন প্রকাশের পর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী -এর নির্দেশনায় শনিবার বিকেলে কপিলমুনি ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করেন। প্রথমে তাকে কপিলমুনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও গোসল করানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
​কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাচী সিকদার জানান, “বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দিয়েছি। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”
​বর্তমানে বৃদ্ধটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় বাজারের চান্নিতে ফেলে যাওয়া সেই বৃদ্ধ উদ্ধার, হাসপাতালে ভর্তি

১১:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬