ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক

 নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার ধামইরহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১০ এপ্রিল,শুক্রবার বিকেলে এ ঘটনার পর পরই তাকে আটক করেছে থানা পুলিশ।
১১ এপ্রিল,শনিবার সকালে পুলিশ মিডিয়া সেলে এ তথ্যটি জানানো হয়।

আটক ফারুক হোসেন উপজেলার চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর গ্রামের মোজাহারের ছেলে ও ভুক্তভোগী ছাত্রী উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির শিক্ষার্থী।

জানা যায়, ফারুক হোসেন ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় ভিকটিম কোন রকমে আসামের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গতকাল বিকেলে ফারুক হোসেনকে আটক করে। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, ​বর্তমানে ভিকটিমের চিকিৎসার পাশাপাশি আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসামিকে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

নওগাঁয় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক

০৩:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬