
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) কোষারাণীগঞ্জ ইউনিয়নের নাকাটি হাটে শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিণী শিরিন বানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কালব লিমিটেডের ভাইস-চেয়ারম্যান লায়লা আখতার, আঞ্চলিক কালব লিমিটেডের ডিরেক্টর জিল্লুর রহমান, এবং ঠাকুরগাঁও সদর উপজেলার কো-অপারেটিভ কর্মকর্তা রেজাউল করিম লিটন কষা রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কালব লিমিটেড ব্লাস্টার পরিষদের প্রতিনিধি চেয়ারম্যান ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল সালাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, নাকাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সদস্যগণ।
অনুষ্ঠান শেষে সোনার বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে ঋণ সহায়তা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাকাটি বাজার শাখার ফারুক হাসান।
প্রতিনিধির নাম 



















