ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া, (খুলনা) প্রতিনিধি:

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল নববর্ষের কর্মসূচি নির্ধারণ ও সুষ্ঠু বাস্তবায়ন।
সভাপতির বক্তব্যে মিজ সবিতা সরকার বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি যেন আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়, সে জন্য উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে নানা বর্ণিল আয়োজন করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে নববর্ষের দিন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাযথভাবে দিবসটি পালনের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক সভাপতি এম এ এরশাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। উপজেলা প্রশাসন জানায়, সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবারের নববর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

০৭:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬