ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

যাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এসকে বদরুল

বাগেরহাট প্রতিনিধি

নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে যাত্রাপুর ইউনিয়নে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। কে হচ্ছেন আগামীতে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান? কে সৎ এবং যোগ্য,? এবং কার হাতে নিরাপদ যাত্রাপুর? বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কোন দল থেকে অংশগ্রহণ করছে, দলীয় প্রতীক থাকছে কিনা? প্রার্থীর বিগত দিনের কর্মকান্ড ইত্যাদি বিচার বিশ্লেষণ করছেন ইউনিয়নের সকল পর্যায়ের বাসিন্দারা।

রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে এই ইউনিয়নের প্রার্থী নির্বাচন নিয়ে। দেশের প্রধান দুই দল বিএনপি জামায়াত সমর্থিত প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা দিয়ে ভোটারদেরকে কাছে টানার চেষ্টা করছে। অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি দল থেকে সমর্থন আদায়ের জন্য লবিং করছে তারা।

এসব কিছুর মধ্যে প্রার্থী বিশ্লেষণে তালিকায় নাম্বার ওয়ানে উঠে এসেছে বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসকে বদরুলের নাম। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, রাজপথে আন্দোলন সংগ্রামে অকুতোভয় সৈনিক এসকে বদরুল বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে থেকে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। একজন সৎ যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ব্যাপক সুনাম রয়েছে তার।

সেবার মানসিকতা নিয়ে যাত্রাপুর ইউনিয়ন বাসির পাশে রয়েছে এসকে বদরুল। বিগত দিনে করোনা কালীন সময়ে কিংবা যেকোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তাকে। হামলা মামলার শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পাশে সর্বদা রয়েছেন তিনি। যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করা এসকে বদরুল দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে তার।

স্থানীয় ভোটারদের সাথে কথা হলে তারা জানান, বিগত দিনে ভোট বিহীন নির্বাচন দেখেছি, তাদের লুটপাট দেখেছি। আমরা পরিবর্তন চাই। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন দলের নেতাদের নাম শোনা যাচ্ছে। এ পর্যন্ত যাদের নাম শোনা গেছে, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা ভদ্র মার্জিত এবং যোগ্য হিসেবে এসকে বদরুল এগিয়ে আছে। জনসেবার মন-মানসিকতা রয়েছে তার। অবহেলিত এই যাত্রাপুর ইউনিয়নের উন্নয়নে সে-ই ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তারা।

নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এসকে বদরুল বলেন, আমি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি’র একজন ক্ষুদ্র কর্মী। মেধা বুদ্ধি ও শ্রম দিয়ে ইউনিয়ন বাসীর সেবা করে যাচ্ছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করে থাকি। প্রার্থী হিসেবে সকলেই আমাকে আলোচনায় রেখেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে যোগ্য মনে করেন এবং যাত্রাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করার নির্দেশনা দেন তবেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই ইউনিয়নের উন্নয়ন এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কাজ করছি, তাদের সুখ দুঃখের সাথী হয়ে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

যাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এসকে বদরুল

১০:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬