ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

দেবিদ্বারে জমি বিক্রি নিয়ে বিরোধ: টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্ব, ক্রেতার উপর হামলার অভিযোগ।

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা,

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জমি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাহাবাদ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম তার প্রতিবেশী রিনা বেগমের কাছ থেকে প্রায় দেড় বছর আগে একটি জমি ক্রয় করেন। রফিকুল ইসলামের দাবি, জমি ক্রয়ের সময়ই তিনি সম্পূর্ণ মূল্য পরিশোধ করে দেন এবং যথাযথভাবে দলিল সম্পন্ন ও জমি খারিজ করেন।
তবে সম্প্রতি রিনা বেগম দাবি করেন, ওই জমির বাবদ তার কাছে এখনো ৭ লাখ টাকা পাওনা রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
রফিকুল ইসলামের অভিযোগ, এ বিরোধের একপর্যায়ে রিনা বেগম, তার স্বামী কালামিয়া, শহিদুল ইসলাম ও পিয়ারাসহ আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এতে রফিকুল ইসলাম ও তার স্ত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামের অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের পক্ষ থেকেও ভিন্ন অভিযোগ পাওয়া গেছে বলে জানা যায়। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দেবিদ্বারে জমি বিক্রি নিয়ে বিরোধ: টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্ব, ক্রেতার উপর হামলার অভিযোগ।

০৬:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬