ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে বিট পুলিশিং সভা: সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর বাজারে মাদক, জুয়া, বাল্যবিবাহ, আত্মহত্যা ও জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার  বিকাল ৪টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহ নির্মূলে পুলিশ একা নয়, বরং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধ আইনগতভাবে সমাধানের আহ্বান জানান।

মাদক, জুয়া ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে, তবে এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যা জানাতে পারছে এবং দ্রুত সমাধান পাওয়া সম্ভব হচ্ছে।

সভায় এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ প্রশাসন এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মোহনগঞ্জে বিট পুলিশিং সভা: সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

০৭:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬