ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাব- রেজিস্ট্রি অফিসের শ্রদ্ধা নিবেদন

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবস যেকোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল একটি দিন। প্রত্যেক মানুষের জীবনেই এ দিবসটির অনেক তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষই স্বাধীন থাকতে চায়। প্রত্যেকেই পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হয়ে যুক্ত হতে চায় স্বাধীন পৃথিবীতে। স্বাধীনতা দিবস সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক। স্বাধীনতা দিবস হলো একটি জাতির কাছে সেই দিন, যেদিন তারা প্রাণ ভরে নিশ্বাস নিয়ে আরও গভীরভাবে স্বাধীনতার তাৎপর্য অনুভব করতে পারে।
পৃথিবীর অন্যান্য স্বাধীন দেশের মতো আমাদেরও স্বাধীনতা দিবস আছে। বাঙালি জাতির কাছে স্বাধীনতার প্রতীকস্বরূপ সে তাৎপর্যপূর্ণ দিনটি হলো ২৬শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতি। ছিনিয়ে আনে রক্তভেজা বিজয়। আর এ কারণেই আমরা এখন স্বাধীন। সমগ্র বাঙালি জাতির কাছে এ দিবসটির মর্যাদা তাই অনেক বেশি। দিনটি আমাদের কাছে একটি গৌরবের দিন।
মহান স্বাধীনতা দিবস উদযাপন ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে ডুমুরিয়া স্বাধীনতা চত্বর স্মৃতিসৌধে শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস।
বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকাল ৬ টায় উপজেলা প্রশাসনের সাথে একত্রিত হয়ে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী মোঃ সারফুদ্দিন,মোহরার শিমুল চক্রবর্তী,কামনাশীষ,আলফাতুন্নেছা নকল নবীশ তপন, গফফার, জিয়া, ইমরান, দিলীপ, দলিল লেখক সমিতি সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাব- রেজিস্ট্রি অফিসের শ্রদ্ধা নিবেদন

০৭:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬