
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
সত্য প্রচারে সদা জাগ্রত,জাতীয়তাবাদ, আমরা শক্তি, আমরা সোর্স,আমরা জিয়া সাইবার ফোর্স এ শ্লোগানকে বুকে ধারণ করে জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নেতৃবৃন্দ ডুমুরিয়া স্বাধীনতা চত্বর স্মৃতিসৌধে শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকাল ৭ টায় সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী খুলনা জেলা শাখার সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ ও যুগ্ম-আহবায়কবৃন্দের নির্দেশক্রমে এ পুস্পস্তক অর্পণ করা হয়।
ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড থেকে নেতা কর্মী সুসংগঠিতভাবে একত্রিত হয়ে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে মিছিল সহকারে উপস্থিত হয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্স ডুমুরিয়া উপজেলা শাখার এম এ মোসলেহ উদ্দিন হালদার, ডাক্তার আমানুল্লাহ কবির,আলহাজ্ব লুৎফুর রহমান,আলহাজ্ব কারিমুল হালদার,জাহিদ হালদার,মাহবুর রহমান মোড়ল,মোল্যা আলিমুল ইসলাম,গাজী আব্দুল হাই,এস.এম রেজা, মোহাম্মদ আলী মোল্যা,মোঃ রেজোয়ান শেখ,মোঃ শামীম মোল্যা,রিপন হালদার,মহবত হালদার,অলি ফয়সাল,মিঠুন শেখ,বোরহান হালদার,মাসুদ শেখ,ইমদাদুল ইসলাম,আতাউর রহমান,ইকবল শেখ প্রমুখ।
স্বাধীনতা দিবস যেকোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল একটি দিন। প্রত্যেক মানুষের জীবনেই এ দিবসটির অনেক তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষই স্বাধীন থাকতে চায়। প্রত্যেকেই পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হয়ে যুক্ত হতে চায় স্বাধীন পৃথিবীতে। স্বাধীনতা দিবস সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক। স্বাধীনতা দিবস হলো একটি জাতির কাছে সেই দিন, যেদিন তারা প্রাণ ভরে নিশ্বাস নিয়ে আরও গভীরভাবে স্বাধীনতার তাৎপর্য অনুভব করতে পারে।
পৃথিবীর অন্যান্য স্বাধীন দেশের মতো আমাদেরও স্বাধীনতা দিবস আছে। বাঙালি জাতির কাছে স্বাধীনতার প্রতীকস্বরূপ সে তাৎপর্যপূর্ণ দিনটি হলো ২৬শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতি। ছিনিয়ে আনে রক্তভেজা বিজয়। আর এ কারণেই আমরা এখন স্বাধীন। সমগ্র বাঙালি জাতির কাছে এ দিবসটির মর্যাদা তাই অনেক বেশি। দিনটি আমাদের কাছে একটি গৌরবের দিন।
উল্লেখ্য, খুলনা জেলা জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ এর সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ ও যুগ্ম-আহ্বায়ক বৃন্দের নেতৃত্বে জেলা বিএনপির সাথে গল্লামারী স্বাধীনতা চত্বরে এবং সদস্য সচিবের নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা শাখাসহ রুপসা , বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, ফুলতলা উপজেলা নেতৃবৃন্দের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
প্রতিনিধির নাম 
























