সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

রামপুরা থানা ছাত্রলীগের নতুন সভাপতি রিয়াজ, সম্পাদক মাহিন

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা মহানগর দক্ষিণের রামপুরা থানা ছাত্রলীগের আগের সভাপতি ও সেক্রেটারিকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো: রিয়াজুল ইসলাম নয়ন ও সেক্রেটারি এস এম মাহিন।

পহেলা ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদি হাসান ও সেক্রেটারি মো: জোবায়ের আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগের কমিটি অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় কমিটি বিলুপ্ত করা হলো। তারপর নতুন এই কমিটি একই প্রেস রিলিজে ঘোষণা করা হয়।

থেকে আরও পড়ুন