ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় সামাজিক সংগঠন জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ইফতার মাহফিল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও পথচারিদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার(১৮ ই মার্চ) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে রোজাদার ব্যক্তি ও পথচারিদের মাঝে সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শুভ মজুমদার, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হাসান গাজী, কার্যনির্বাহী সদস্য রাইসা আকরাম, দপ্তর সম্পাদক ফয়সাল মোড়ল, ক্রিয়া সম্পাদক নয়ন, জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক দীপু মিত্র, প্রতিষ্ঠাকালীন সদস্য সিফাত সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনটি ডুমুরিয়ার শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক শান্তি রক্ষায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকে, যার মূল চালিকাশক্তি তারুণ্য। আর্তমানবতার সেবা, দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচী এবং দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি সচেতনতা এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরি করা,সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা এবং পাঠাগার স্থাপনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন, সুস্থ সমাজ ও সুন্দর পরিবেশ গড়তে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা এমন বহুবিধ কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সংগঠনটি ডুমুরিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা মানবিক কার্যক্রমে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় সামাজিক সংগঠন জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ইফতার মাহফিল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

১০:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬