
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
শিক্ষা, একতা,নৈতিকতা,সবার উপরে মানবতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন এর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ই মার্চ) বিকাল ৪ টায় ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের হলরুমে সংগঠনের অর্থ সম্পাদক জি এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খালিদ হোসেন।
এ অনুষ্ঠানে বক্তব্য দেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শহীদ স্মৃতি মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জিএম আবু মুসা,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক আব্দুল কাদের খান, ডুমুরিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক মাসুদ আলম গোলদার, মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হাই,শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন,ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য আব্দুল ওয়াদুদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান সহ সংগঠনের সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডুমুরিয়া ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক শান্তি রক্ষায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকে, যার মূল চালিকাশক্তি তারুণ্য। আর্তমানবতার সেবা, দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচী এবং দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি সচেতনতা এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরি করা,সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা এবং পাঠাগার স্থাপনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন, সুস্থ সমাজ ও সুন্দর পরিবেশ গড়তে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা এমন বহুবিধ কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সংগঠনটি ডুমুরিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
ডুমুরিয়া ফাউন্ডেশন সংগঠনটি সমাজের নানা অসংগতির বিরুদ্ধে সচেতনতা এবং ইতিবাচক কাজের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ও মানবতার কল্যাণে দীক্ষিত হয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিনিধির নাম 



















