
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গবাদিপশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ঘোড়াঘাটের আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়, যাতে তারা ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাবলম্বী হতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার ভিক্ষুকদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পুনর্বাসন ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। গবাদিপশু বিতরণের মাধ্যমে সুবিধাভোগীরা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজের ও পরিবারের জীবনে স্বচ্ছলতা আনতে পারবেন।
প্রতিনিধির নাম 



















