
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুবলাগাড়ি গ্রোয়ার্স মার্কেটে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের সচিব আজিজুল হক রাজা, রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দীন প্রামানিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
প্রতিনিধির নাম 



















