ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় স্থানীয় আলেম-ওলামাদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকাল ৩টায় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুইমারা উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওসমান গণি, গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নেতৃবৃন্দ ছাড়াও আলেম ওলামা আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রমজানের তাৎপর্য ও সামাজিক প্রেক্ষাপটে আলেমদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকগণ বলেন, “রমজান মাস কেবল উপবাস থাকার নাম নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আমাদের সমাজে ইমাম ও আলেম-ওলামাগণ হলেন আলোকবর্তিকা। তাঁদের সম্মান রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব।”
​বক্তারা আলেমদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, “বর্তমানে আলেমদের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। আলেমদের এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অশুভ শক্তি কোনো মসজিদের ইমামকে লাঞ্ছিত করার দুঃসাহস দেখাতে না পারে। আলেমদের সম্মান ক্ষুণ্ণ হওয়া মানে সমাজের নৈতিক ভিত্তি দুর্বল হওয়া।”

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ সাহায্য প্রার্থনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

০৪:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬