ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শরণখোলা উপজেলা মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শরণখোলা উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ দুলাল ফরাজি, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুন আল রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ শিমুল খানকে সভাপতি এবং মোঃ তুহিন কাজীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে মোঃ আলমগীর খানকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নাঈম খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মিজানুর রহমান সরদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। শর্তসাপেক্ষে ঘোষিত কমিটির মেয়াদ আগামী ২ বছর থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলার সভাপতি মোঃ দুলাল ফরাজী বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়নে মৎস্যজীবী দলের সক্রিয় কমিটি রয়েছে। মৎস্যজীবী দল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। শরণখোলা উপজেলায় দীর্ঘদিন কমিটি না থাকায় জেলার নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নতুন কমিটির জন্য শুভকামনা রইল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শরণখোলা উপজেলা মৎস্যজীবী দলের কমিটি ঘোষণা

০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬