ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে শ্মশান ঘাট থেকে যুবকের মরদেহ উদ্ধার

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় শ্মশান ঘাট এলাকায় একটি আমগাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় নয়ন কুমার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন কুমার ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশান ঘাটে একটি আমগাছের সঙ্গে একজন ব্যক্তিকে হেলান দিয়ে বসে থাকতে দেখেন অজিত (৩০) নামের এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, প্রায় ১৮ দিন আগে নয়ন কুমার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে এসেছিলেন। মৃত্যুর আগের দিন তিনি মোবাইল ফোনে পরিবারের সঙ্গে কথা বলেন এবং তখন নিজেকে অসুস্থ বলে জানিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

বদলগাছীতে শ্মশান ঘাট থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬