ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় সাবেক বিএনপি নেতা ও ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় সাবেক বিএনপি নেতা ও ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদার ও বাতিখালী গ্রামের বিশিষ্ট ঘের ব্যবসায়ী রেজাউল করিম এর বিরুদ্ধে চিংড়ী ঘের সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভিলেজ পাইকগাছা গ্রামের বিল্লাল হোসেন ও আবুল কালাম আজাদ। তারা বলেন উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী মৌজায় পৈত্রিক এবং হারি চুক্তিতে লীজ নেওয়া দুজনের মোট ৩২ বিঘা জমি রয়েছে। মৎস্য লীজ ঘের করার জন্য নালিশী জমিতে আমরা দুজন পৃথক পৃথক ভাবে বাঁধ দেই। এরপর রেজাউল করিম আমাদের বেদখল করার চেষ্টা করে। এর আগে এই জমিতে রেজাউল করিম লীজ ঘের করে আসছিল, আমরা তাকে আমাদের জমি ছেড়ে দিতে বললে তা উপেক্ষা করে জোর পূর্বক ঘের করে আসছিল। দুমাস আগে শুকনো মৌসুমে জমি মেপে বাঁধ দিয়ে ঘের করার প্রস্তুতি নিলে রেজাউল করিম থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। এরপর রেজাউল করিম সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর সরদার কে ম্যানেজ করলে, সে আমাদের কাছে টাকা দাবি করলে আমরা তা দিতে অস্বীকার করলে রাতের আঁধারে দলীয় লোকজন নিয়ে ঘেরের বাঁধ কেটে দেয়। পরে এক আমিনুর ও রেজাউল আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন হুমকি দেয়। বর্তমানে আমরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। আমিনুর ও রেজাউল যাতে কোন ক্ষতি করতে না পারে এজন্য বিল্লাল ও আবুল কালাম সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ এমনকি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় সাবেক বিএনপি নেতা ও ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬