বুধবার, ১৩ মে ২০২৬

ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস । বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ই মার্চ) দুপুর ২ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত দলিত ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত হেড অব ফিন্যান্স এন্ড এডমিন শিব প্রসাদ দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কুমার রায়, দলিত অডিট উত্তম কুমার দাশ, সাংবাদিক জিএম আব্দুস সালাম,সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষিত দলিত নারী-পুরুষ সদস্যবৃন্দ ও সুশীল সমাজের সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।
প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ, লিঙ্গ সমতা নিশ্চিত করা, এবং নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি শুধু নারী দিবস নয়, বরং মানবতার অগ্রযাত্রার প্রতীক। শিক্ষা, পরিবার ও কর্মক্ষেত্রে নারীর অবদানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। প্রধান অতিথি সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

থেকে আরও পড়ুন