ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, রমাযানুল মোবারকের রোযার কারণে বাহ্যিক দৃষ্টিতে শারিরীক শক্তি হ্রাস পেলেও ঈমানী শক্তি বহুগুণে সঞ্জীবিত হয়। তারই সমুজ্জ্বল উদাহরণ ১৭ রমযান বদরের প্রান্তরে এক অসম যুদ্ধে ইসলামের অভূতপূর্ব বিজয়। বদরের সেই ঈমানদীপ্ত চেতনা ইসলামী রাষ্ট্র বিনির্মাণের এক অনন্ত প্রেরণা। সেই মহান প্রেরণা ও ঈমানী শক্তিকে বুকে ধারণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অবিরাম সংগ্রামে আত্মনিবেদন করতে হবে। তাই ঐতিহ্যবাহী দ্বীনি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ইসলামী রাষ্ট্রচিন্তার বিকাশে ঈমান- আকীদায় স্বচ্ছ, ইলম- আমলে যোগ্য, বিজ্ঞান ও প্রজ্ঞায় প্রাজ্ঞ একদল নিবেদিতপ্রাণ মর্দে মুজাহিদ তৈরির মহান কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে “ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা ও ইসলামী রাষ্ট্রচিন্তা ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শনিবার (১৭ রমাযান, ৭ মার্চ) শহরের এক হোটেল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী। বিশেষ আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সদস্য সচিব ও জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মাওলানা হাফেজ শওকত আলী।
সংগঠনের কেন্দ্রীয় সংগঠন সচিব ও জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে, জেলা পাঠাগার ও সাহিত্য সম্পাদক মোরশেদ হোসাইন জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা মুহিউদ্দিন খান, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলম, ছাত্রনেতা সাঈদ হোসাইন, পৌর প্রতিনিধি আহমদ ইয়াছিন, সদর উপজেলা প্রতিনিধি শাহেদ হোসাইন, উখিয়া উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন আলতাফী, রামু উপজেলা প্রতিনিধি তারেক আব্দুল্লাহ। এছাড়াও প্রাণবন্ত এ আয়োজনে সংগঠনের উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, সদর উপজেলা প্রচার সম্পাদক হুমাইদ সাইফী, ছাত্রনেতা হাবিবুর রহমান, ইয়াছিন আরফাতসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মোবারক এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল-নোমান। নাশিদ পরিবেশন করেন, মুহাম্মদ কাউছার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি অলি উল্লাহ আরজু বলেন, ইসলামী ছাত্রসমাজ ইসলামী রাষ্ট্রচিন্তার এক আদর্শিক পাঠশালা। ইসলামী রাষ্ট্রবিনির্মাণের মহান লক্ষ্যে এ সংগঠনের নেতা-কর্মীদের কর্মতৎপরতা ও অধিকতর যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা সংগঠনের কর্মসূচির ভিত্তিতে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে গঠনমূলক কাজ চালিয়ে যেতে চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১:৪১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬