
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী মদিনা মসজিদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতগাড়ী মদিনা মসজিদের সভাপতি খোরশেদ আলম। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সকলকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতগাড়ী মদিনা মসজিদের সেক্রেটারি রেজাউল করিম মিন্টু, ক্যাশিয়ার বাচ্চু মিয়া বাবু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শহর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেইন লাবণ, হযরত আলী, খলিলুর রহমান, রাকিব হাসান, নূর আহম্মদ বাবু, ওয়াহেদ আলীসহ এলাকার যুবসমাজ ও মুসল্লিগণ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
প্রতিনিধির নাম 



















