ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায় ভূমিহীন কৃষক পরিবারের  জমি দখলের পাঁয়তারা

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাহস মৌজায় অসহায় ভূমিহীন কৃষক পরিবারের সরকারী খাসবন্দোবস্ত প্রাপ্ত ও নিজ নামীয় বিআরএস রেকর্ডভূক্ত জমি এলাকার কিছু কুচক্রী মহল বে-আইনী ভাবে দখল নেওয়ার চেষ্টা করছে।  এ জমি দখলে নেওয়ার চেষ্টা  করছেন একই এলাকার প্রভাবশালী হোসেন আলী সরদারের ছেলে রোকন সরদার,কারিমুল সরদার,ঈদরিচ সরদার,খোকন সরদার  গংরা। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভূক্তভোগী পরিবার ও সরেজমিন  প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ভূমিহীন কৃষাণী সাহিদা বেগম  ২০০৫ সালে সাহস মৌজায় সরকার কর্তৃক  ১/৬৭৮১ নাম্বার দাগে  ৫০ শতক জমি বন্দোবস্ত প্রাপ্ত হয়। 

দীর্ঘ ২৫ বছরের অধিক সময় ধরে ওই জমিতে কৃষি চাষাবাদ সহ  ভোগ দখল করে আসছে । কিন্তু সম্প্রতি এলাকার ওই প্রভাবশালী কুচক্রী মহল ভূমিহীন এ অসহায় কৃষাণী পরিবারের জমি দখলের পাঁয়তারা সহ বিভিন্ন হুমকি -ধামকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। তবে ভুক্তভোগী পরিবার গণমাধ্যমকে জানান, উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি বিশেষ গোষ্ঠির পরামর্শে এ দখলবাজরা আমাদের জমি দখলের পাঁয়তারা সহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা প্রশাসন সহ সরকারের নিকট এ অবৈধ দখলবাজদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার কামনা করছি।
ভুক্তভোগী পরিবার আরোও জানান, প্রভাবশালী এ কুচক্রী মহল ওই জমিতে স্থাপনা নির্মাণের শোরগোল করছে কিন্তু বর্তমানে ওই জমিতে কোন স্থাপনা নেই। 
শুক্রবার(৬ মার্চ) ২০২৬ তারিখ বিকেলে সাহস মৌজায় ওই জমিতে সরেজমিনে যেয়ে দেখা যায় জমিটির চারিপাশ আইল দেওয়া। সেখানে কোন বাসা বাড়ি বা স্থাপনা নেই। জমিতে ভূক্তভোগী পরিবার কৃষি চাষাবাদ করে থাকেন।

ঘটনার বিষয়ে জানতে , রোকন সরদার ও কারিমুল সরদার গংদের সাথে যোগাযোগ করা হলে,মুঠো ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায় ভূমিহীন কৃষক পরিবারের  জমি দখলের পাঁয়তারা

০৯:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬