
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঘিওর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৬ ইং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘিওর উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের এই নির্বাচন সম্পন্ন হয়।
তফসিল অনুযায়ী সকাল ১১টায় ভোটগ্রহণের কথা থাকলেও ১১টা থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। মোট ২৭টি ভোটের মধ্যে ২৫টি ভোট গ্রহণ সম্পন্ন হয়। সভাপতি পদে মাই টিভির সাংবাদিক মহসিন খান ১৩টি ও , ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম আজাদ ১৮টি প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ১৪টি করে ভোট পান।সাধারন সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক মীর্জা সেলিমুজ্জামান ১০টি এবং এশিয়ান টিভির ঘিওর প্রতিনিধি আব্দুল মজিদ কাজল ১০টি ভোট পাওয়া সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন আগামী ৯ তারিখ সোমবার নির্ধারণ করেন।
পরবর্তীতে পারস্পরিক সমঝোতা ও সিনিয়র সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ ভূমিকার মাধ্যমে নতুন কমিটি ২বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয় যা ঘিওর প্রেসক্লাবের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।
কার্যনির্বাহী সদস্য পদে ১১টি পদের মধ্যে ৮ জন নির্বাচিত হন। ৪টি পদে সরাসরি নির্বাচন হলেও বাকি ৪টি পদের বিপরীতে সহ-সভাপতি পদে নিউজ ২১ বাংলা টিভি প্রতিনিধি মোঃ সোহেল খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিনিধি মোঃ হানিফ মিয়া এবং কোষাধক্ষ পদে দৈনিক ইনকিলাবের ঘিওর প্রতিনিধি মোঃ আঃ আজিম,দপ্তর সম্পাদক পদে দৈনিক এই বাংলা প্রতিনিধি হুমায়ন খালিদ সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গাজী টিভির সাংবাদিক মোঃরিপন আনছারি। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দিপ্ত টিভির সাংবাদিক জাহিদুল হক চন্দন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও টেলিগ্রাম পত্রিকার সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম সুজন।
নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ঘিওর প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন,সঞ্চালনায় ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাসিতাতুল ইসলাম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম,সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় ঘিওর প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছিল।
প্রতিনিধির নাম 



















