
মহিউদ্দিন :
বগুড়া সরকারি সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রগঠনে অবদান এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডা. সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রতিনিধির নাম 



















