ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালি রোমে হাসান ইকবালের আয়োজনে ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা, দেশের কল্যাণে ঐক্যের বার্তা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

পবিত্র রমজানকে কেন্দ্র করে ইতালির রাজধানী রোম-এ এক ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদে ওমর-এ আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাসান ইকবাল। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় হাসান ইকবাল বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়—এটি আত্মসংযম, সহনশীলতা ও ত্যাগের অনন্য প্রশিক্ষণকাল। তিনি উল্লেখ করেন, এই মাস আমাদের ধৈর্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের চর্চায় উদ্বুদ্ধ করে। প্রবাসে অবস্থান করেও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়। পাশাপাশি হাসান ইকবালের পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন-এর চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বাচ্চু। আরও উপস্থিত হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, ইউসুফ ভুইয়া, বাবু ঢালী, নয়না আহমেদ; হাবিব মকদম ও এলিন আহমেদ মিঠু; ফারুক ফরাজী, জলিল মিয়া; ফুহাদ বাবু; রুহুল আমিন; শাহজালাল মাদবর, সাইফুল বেপারী; উম্মেহনী প্রিন্স, সানজিদা ইসলাম, পপি শামীমা এবং
ইফরোজ খানম ইফা। পাশাপাশি তোসকলানা সমাজ কল্যাণ সমিতি ও নব জাগরণ নারী কল্যাণ সমিতি তোসকলানা সহ ইতালি প্রবাসী বাংলাদেশিরা ও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে প্রবাসে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালি রোমে হাসান ইকবালের আয়োজনে ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা, দেশের কল্যাণে ঐক্যের বার্তা

১০:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬