ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের বিগরদানা মৌজায় পাউবোর অধিগ্রহণ কৃত জমির অবৈধ বিআরএস রেকর্ড সংশোধন ও হ্যাচারি নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২ মার্চ দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী এ কর্মসূচি আয়োজন করে। ভূমিহীন সংগঠনের সভাপতি শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিজরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী কামাল হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী শাহাদুল ইসলাম, আবু হাসান, মুন্নি, লিপন, ভূমিহীন সংগঠনের সহ সভাপতি রাহেলা বেগম, সুবোধ রায়, ইব্রাহিম গাজী, মনোয়ারা বেগম ও রিতা রায়। মানববন্ধন শেষে ভূমিহীন সংগঠনের বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও এবং সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

০৯:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬