ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যুদন্ডপ্রাপ্ত খান আকরামকে আপিলে খালাস প্রদান

বাগেরহাট প্রতিনিধি
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যুদন্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোনেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এসময়ে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় আমৃত্যুদন্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের আপিলের উপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০১৫ সালের ১১ আগস্ট ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমানিত হওয়ায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাগেরহাটের আরেকজন আসামী খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমানিত হওয়ায় তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়। এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার মামলা বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান মো. আকরাম হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আপিলের রায়ে আমৃত্যুদন্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোনেকে খালাস প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যুদন্ডপ্রাপ্ত খান আকরামকে আপিলে খালাস প্রদান

০৭:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬