বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির ইফতার মাহফিল ১লা মার্চ রোববার

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করেছে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি। এ উপলক্ষে সম্প্রতি সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো: রেজাউল করিম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারীর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১লা মার্চ রাজধানী রোমের বাংলা টাউন তোরপিনাত্ত্বরা অবস্থিত মসজিদে বায়তুল আজিজ তোরপিনাত্ত্বরা (Via Galeazzo alessi 202) গ্যালারির ভেতরে এ ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ফজলু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জাকির হোসেন, সাংগঠনিক রেজাউল করিম, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম লিখন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সমাজ কল্যান সম্পাদক আলী হাসান, সম্মানিত সদস্য শরিফ উদ্দিন, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, উপদেষ্টা আবেদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করাও অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলে ইতালিয়ান ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এছাড়াও অনুষ্ঠানে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ জাতীর মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

সংগঠনের নেতারা সকল প্রবাসী বাংলাদেশিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানান।

থেকে আরও পড়ুন