ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভাষা শহীদদের প্রতি মহালছড়ি উপজেলা বিএনপির বিনম্র শ্রদ্ধা, প্রভাতফেরী ও পুষ্পার্ঘ্য অর্পণ

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে মহালছড়ি উপজেলা বিএনপি। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।

২১ ফেব্রয়ারী প্রথম পহরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। প্রভাত ফেরীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা একুশের চেতনায় উদ্বুদ্ধ দেশাত্মবোধক বিভিন্ন স্লোগান দেন এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি এই অমর গান সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

পরে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যেসব বীর সন্তান জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ চিরদিন বাঙালি জাতিকে প্রেরণা জোগাবে। তারা আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরো বলেন, বর্তমান সরকার জনগণের ভোট দিয়ে নির্বাচিত সরকার, দেশের মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিতে নিরলস কাজ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভাষা শহীদদের প্রতি মহালছড়ি উপজেলা বিএনপির বিনম্র শ্রদ্ধা, প্রভাতফেরী ও পুষ্পার্ঘ্য অর্পণ

০৩:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬