
বগুড়া প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে যুব শক্তি মানবসেবা ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে সংগঠনটির উদ্যোগে গরীব, দুঃখী ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ বছর মোট ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, আগামীতে এই সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মারুফ বিল্লাহ এবং প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা। এছাড়াও রনি, হানিফ, সালাম, আরমান, আব্দুল হালিম, মেহেদী, রিয়াদ ও তোহাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সকল সদস্যের সার্বিক সহযোগিতায় মানবিক এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 

























