ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিজয়োল্লাস নয়, শোকরিয়া আদায়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা যেতে পারে : ওয়াদুদ ভুইয়া 

নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি  নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের বিজয় উল্লাস না করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া । 
কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশনা বাস্তবায়নে আমরা প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী। 

খাগড়াছড়ি আসনের নব-নির্বাচিত এমপি ওয়াদুদ ভুইয়ার বরাত দিয়ে তিনি আরো জানিয়েছেন,   কারো সাথে কোন প্রকার রাগারাগি ও প্রতিশোধ মুলকআচরণ না করে শান্ত পরিবেশ বজায় ও ধৈর্য ধারনের নির্দেশনা দিয়েছেন সদ্য নির্বাচিত এমপি ওয়াদুদ ভুইয়া ।  এ ছাড়াও বিজয় লাভ করায় তিনি শোকরিয়া আদায়ে মহান আল্লাহর নিকট দোয়া প্রর্থনা ও মিলাদের আয়োজন করতে বলেছেন ।

তারই ধারাবাহিকতায় আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৬  শুক্রবার বাদ জুম্মা মাটিরাঙ্গা পৌরসভা ভবনের অদুরে  মাতাব্বরপাড়া জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী ।  

দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার দীর্ঘায়ু কামনা, শারিরীক সুস্থতা ও বিজয় লা়ভে মহান রবের নিকটশোকরিয়া আদায়ে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় । জুম্মার নামায শেষে উপস্থিত সকল মুসল্লীরা এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন । 

পরে মিলাদে অংশ গ্রহনকারীদের মাঝে জিলাপি বিতরন করেন পৌর বিএনপির এই নেতা ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বিজয়োল্লাস নয়, শোকরিয়া আদায়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা যেতে পারে : ওয়াদুদ ভুইয়া 

০৮:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬