
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজি গোলাম মোস্তফা।অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, যুবদলের সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক সাধারণ সম্পাদক মামুন ব্যাপারি, ছাত্রদলের সদস্য সচিব মাইদুল ইসলাম, জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ উমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সাইফুর রহমান রানা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান । তিনি আরও বলেন আমি আপনাদের ভোটে জয়যুক্ত হতে পারলে মদন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর মানুষের ভাগ্যর পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সময় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 

























