ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা-হামলায় হয়রানী করা হবে না : এয়াকুব আলী চৌধুরী 

নুরনবী অন্তর মাহমুদ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত খাগড়াছড়ি -২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এর  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  ।  

রবিবার ৮ ফেব্রুয়ারী বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । 

চলো একসাথে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারন করে নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী । 

নির্বাচনী জনসভায় তিনি বলেছেন,  আমরা জুলাই যোদ্ধাদের কারনে আজ নির্বাচন করতে পারছি। গনঅভ্যুথান সংগঠিত হওয়ার কারনে বিএনপির চেয়ারম্যান গুপ্ত থেকে বের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন ।  

বিএনপির বিভিন্ন অপরাধের কারনে মানুষ আজ জামায়াতে ইসলামীর দিকে ঝুকছে । আজকের বিশাল জনসমুদ্রের মাধ্যমে আপনারা তা অবলৌকন করছেন  ।

তিনি অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হলে নাকি সকলকে বোরখা পড়তে বাধ্য করা হবে বলেও আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে । 

আমরা দল-মতের উর্ধ্বে উঠে মানুষের খেদমত করতে এসেছি । ১১ দলীয় জোট সরকার গঠনে জনগন যদি দায়িত্ব দেয়, তাহলে মন্দির মসজিদ গুলো সংস্কার করা হবে । 

আমাদের প্রতিদ্বন্দ্বী একনেতা বলেছেন, উনি যদি বিজয়ী না হন তাহলে তার কোন সমস্যা নাই, দুর্ভাগ্য হবে খাগড়াছড়িবাসীর । তিনি নাকি আমেরিকায় গিয়ে বসবাস করবেন । আমরা প্রতিহিংসার রাজনীতি  চাই না। সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের কাছে সকলেই নিরাপদ। অতীতে দেখেছি একদল ক্ষমতায় এলে অপর দল পালিয়ে যায়, আমি আশ্বস্ত করে বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কেউ পালাতে হবে না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে হয়রানী করা হবে না। সকলেই স্বাধীন ভাবে ব্যবসা বানিজ্য করতে এবং বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা পৌর অফিস সম্পাদক মাওলানা শাহরিয়ার নাজিম এর সঞ্চালনায় এ সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা পৌর আমির সামছুল হক । 
এ ছাড়াও -আমরা জাতির শাসক হবো না-সেবক হবো, তরুন প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, পর্যটকদের সিরাপত্তা সহ পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসেবে খাগড়াছড়িকে গড়ে তোলার স্লোগান সম্বলিত ফেস্টুন ঝুলতে দেখা যায় ।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরো  বক্তব্য রাখেন, এবি পার্টি’র খাগড়াছড়ি জেলা আহবায়ক  ফারজানা আলম, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, এনসিপি’র দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আ: মোমেন,এনসিপি’র জেলা আহবায়ক নূর আলম প্রমূখ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা-হামলায় হয়রানী করা হবে না : এয়াকুব আলী চৌধুরী 

০৯:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬