ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ,পুরনো দিনের দুর্নীতিবাজ লুটেদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, ডুমুরিয়ার জনসভায়– মামুনুল হক

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া,খুলনাঃ

খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন,বাংলাদেশের মানুষ অনেক লড়াই করে অনেক সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। একাত্তরের পূর্ব পর্যন্ত ২১৪ বছর বাংলাদেশের মানুষ ভিনদেশী শাসকদের দ্বারা শোষিত হয়েছে। তাদেরকে শাসন করেছে পশ্চিম বঙ্গের দাদাবাবুরা,বাংলাদেশের মানুষকে শাসন করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা। আর প্রতিটি ভিনদেশী গোষ্ঠী এদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা অর্জন করলো তাদের এক বুক আশা ছিল স্বপ্ন ছিল,এতদিন বিদেশি শাসকরা আমাদেরকে শোষণ করেছে, এবার আমার দেশি ভাইয়েরা আমাদেরকে শাসন করবে,সুতরাং এখন কোন বৈষম্য হবে না।
এখন কোন জুলুম নির্যাতন হবে না। এখন আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে আর বঞ্চিত হবো না।
এদেশের শাসকের পরিবর্তন হয়েছে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে,শাসকের ধর্ম পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের কোন পরিবর্তন হয়নি। আগে যারা শাসক ছিল দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে যেতো। আর এখন আমার দেশের শাসকরা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। এভাবেই এদেশের মানুষের মান-সম্মান ছিনিয়ে নেওয়া হলো,ভাতের অধিকার হরণ করার পর ভোটের অধিকার হরণ করা হলো। ভাত আর ভোটের অধিকার নিয়ে এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ৫৫ হাজার বর্গমাইলে মুখ থুবড়ে পড়লো।গোটা বাংলাদেশ এক মৃত্যু পুরীতে পরিণত হলো। গোটা বাংলাদেশ গুম খুনের মধ্য দিয়ে সন্তান হারা মায়ের আর্তনাদে পরিণত হয়েছিলো। কিন্তু আবারও আমরা বরাবরের মত দেখছি বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের সেই ভূত পায়তারা চালাচ্ছে। এবারের বাংলাদেশের মানুষ আজ হাতে হাত রেখেছে পুরনো দিনের দুর্নীতিবাজ লুটেদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আমরা ১১ টি দল হাতে হাত রেখেছি টেকনাফ থেকে তেতুলিয়া গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১১ দল মনোনীত প্রতিটা প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। খুলনা-৫ দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষে ভোট আহবান জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তার হাতে।

রবিবার(৮ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় উপজেলা স্বাধীনতা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিশ ডুমুরিয়া উপজেলা শাখার সেক্রেটারী মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে ও ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুখতার হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান অতিথি জনসভায় যোগদানের জন্য বেলা ১ টায় ডুমুরিয়ার কলেজ মাঠে হেলিকপ্টারে যোগে এসে নামেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,বাংলাদেশ মজলিস মিশন সেক্রেটার ও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান,ডাকসু নির্বাহী কমিটির সদস্য সর্বমিত্র চাকমা,বাংলাদেশ ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় বিদেশ বিষক সম্পাদক ড.ইকরাম উদ্দিন সুমন,খুলনা জেলা আমীর এমরান হোসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান,সহকারী সেক্রেটারি মুন্সী মইনুল ইসলাম,উপজেলা এনসিপি নেতা
তৌকির আহমেদ সাগরসহ সংগঠনের জেলা উপজেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ১১দলীয় ঐক্য জোট আয়োজিত ওই সমাবেশে হাজির হয়ে ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল বাসার খানসহ মোট ৫০ জনেরও অধিক যুবদল-ছাত্রদল নেতাকর্মী জামায়াতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ,পুরনো দিনের দুর্নীতিবাজ লুটেদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ, ডুমুরিয়ার জনসভায়– মামুনুল হক

০৯:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬