
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
গুইমারায় ২৯৮ নং আসনে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের সমর্থনে এক বর্ণাঢ়্য মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ়্য মিছিলটি জালিয়াপাড়া বাজার থেকে এসে গুইমারা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষীণ শেষে গুইমারা বাজারে এসে শেষ হয়।
০৮ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪ টায় ওয়াদুদ ভুইয়া সমর্থক ফোরাম এর আয়োজনে মিছিল এবং সমবেশের সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউচুফ। সমবেশে তিনি বলেন, খাগড়াছড়ির ২৯৮ নং আসনে বিএনপির মনোনীত একমাত্র প্রার্থী ওয়াদুদ ভুইয়া সবার সুপরিচিত এবং পছন্দের যোগ্য প্রার্থী। আপনারা এর আগেও এই ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করেছিলেন। এবং তিনি ও এই এলাকার ব্যাপক উন্নয়ন করে খাগড়াছড়ি মাটি ও মানুষের নজর কেড়েছিলেন। তাই আবার ও এই এলাকার উন্নয়নের সুযোগ এসেছে আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে এই ২৯৮ নং আসনে ধানের শীষকে জয়যুক্ত করে উন্নয়ন করার সুযোগ দিন।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















