ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় হাতপাখার সরব উপস্থিতি: মাওলানা কাওসার আজিজীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে সরব হয়ে উঠেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা কাওসার আজিজী। হাতপাখা প্রতীকের এই প্রার্থী এখন দিনরাত চষে বেড়াচ্ছেন পাহাড়ের জনপদ।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।
পথসভায় প্রধান বক্তার বক্তব্যে মাওলানা কাওসার আজিজী বলেন,”দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ অধিকারবঞ্চিত। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং সমাজে ইনসাফ ও আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের সেবা করতে চাই। দুর্নীতি, শোষণ ও বৈষম্যমুক্ত একটি সুন্দর খাগড়াছড়ি গড়তে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশা করছি।”
গুইমারা উপজেলা সভাপতি মোঃ মাগফার হোসেন বলেন,
“পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় হাতপাখার বিকল্প নেই। আমাদের প্রার্থীর ক্লিন ইমেজ এবং ইসলামের সাম্যের আদর্শ নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ আল আমিন। এছাড়াও উপজেলা ইসলামি আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।
গুইমারা বাজার ও আশপাশের এলাকায় মাওলানা কাওসার আজিজী সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। প্রচারণা শেষে নেতাকর্মীরা আগামী দিনগুলোতে নির্বাচনী কার্যক্রম আরও জোরালো করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় হাতপাখার সরব উপস্থিতি: মাওলানা কাওসার আজিজীর গণসংযোগ

০৭:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬