ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গণসংযোগ

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায়, বগুড়া ৭ আস‌নের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। কর্মসূচিতে এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ‌্যা‌বের বগুড়া নির্বাচনী প‌রিচালনা ক‌মি‌টির আহ্বায়ক প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, সদস্য সচিব প্রকৌশলী মইনুল হাসান রনি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সৈয়দ গোলাম কাদের, সদস্য প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী বদিউল ইসলাম, প্রকৌশলী আল মামুন লিমন, প্রকৌশলী আবু সালেহ মাহমুদ, প্রকৌশলী মাসুদ রানা ও প্রকৌশলী জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটনের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গণসংযোগ

০৯:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬