
শফিক ইসলাম মহালছড়ি প্রতিনিধি
তুলসীধাম, চট্টগ্রামের মোহন্ত ও সনাতন ধর্মাবলম্বীদের প্রখ্যাত ধর্মগুরু শ্রীমৎ স্বামী দেবদীপ পুরী মহারাজ মহোদয়ের মহালছড়িতে শুভ আগমন উপলক্ষে মহালছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬ইং) মহালছড়িতে তাঁর আগমনকে কেন্দ্র করে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মহারাজের হাতে ফুল তুলে দেন।
এ সময় ধর্মীয় গুরু শ্রীমৎ স্বামী দেবদীপ পুরী মহারাজ ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে আশীর্বাদ ও শুভকামনা জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তিনি যেন জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সফল হতে পারেন—এই কামনা করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন
প্রতিনিধির নাম 

























