ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মহালছড়িতে দুর্গম একালাসহ ১৪টি ভোট কেন্দ্র পরিদর্শন উপজেলা প্রশাসনের

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম একালাসহ মোট ১৪ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান, থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া। এ সময় বিজিবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং ভোট গ্রহণের পরিবেশ সরেজমিনে পর্যালোচনা করা হয়। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে তা ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কক্ষ, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও বিকল্প আলো ব্যবস্থা, প্রিজাইডিং ও পুলিং অফিসারদের বসার স্থানসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গম এলাকাসহ প্রতিটি ভোট কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মহালছড়িতে দুর্গম একালাসহ ১৪টি ভোট কেন্দ্র পরিদর্শন উপজেলা প্রশাসনের

০৮:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬