ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প

ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি :

“স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”—এই শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, ইরস্টোফার্মা ও বেক্সিমকো ফার্মার সহযোগিতা ছিল।

চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ইমাদ উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা ও ডা. আমরিন মাহবুব। আয়োজকদের তথ্যমতে, এ সময় তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প

০৭:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬