ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুকিছড়া পাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা ও গুইমারা উপজেলা শাখা যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

উঠান বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিজয়ী করার লক্ষ্যে জনসমর্থন বৃদ্ধি করা। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম। তিনি বলেন, পাহাড়ের সকল মানুষকে সাম্প্রদায়িকতা ও বিভেদ ভুলে সমতার বন্ধনে আবদ্ধ হয়ে বৈষম্যমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে পাহাড়ের পরীক্ষিত নেতা জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে। ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে পাহাড়ের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজ করে আসছেন বলেও উল্লেখ করেন তিনি। মুফতী রবিউল ইসলাম শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছেন এবং পার্বত্য চট্টগ্রামের মাটি ও মানুষের উন্নয়নের জন্য দলের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইউসুফ আলী, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক নারায়ণ ত্রিপুরা এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা ও উপজেলা সাংগঠনিক সম্পাদক নিপু মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ গুইমারা উপজেলা শাখার সভাপতি চাইলাপ্রু মারমা। উঠান বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

০৯:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬