ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে দিনব্যাপী ডোর টু ডোর গণসংযোগ

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটনের পক্ষে দিনব্যাপী ডোর টু ডোর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। মাদলা ইউনিয়ন যুবদলের আয়োজনে এবং বগুড়া জেলা যুবদলের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে বগুড়া জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন শানু, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল হোসেন, এডভোকেট মাসুম মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আবু সাঈদ দুলাল, হাসিবুর রহমান, ফারুক আব্দুল্লাহ, মাসুদ রানা, রাকিবুল হাসান রকেটসহ যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে দিনব্যাপী ডোর টু ডোর গণসংযোগ

০৬:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬