
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়া মাটিরাঙ্গা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী সভা করেছেন ।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক চৌধুরী ঘাট বাজারে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখার মধ্যদিয়ে এ দিন প্রচারনা কার্যক্রমের সুচনা করেন তিনি ।
এরপর একে একে পৌর এলাকার নবীনগর, গাজীনগর, পলাশপুর, চৌধুরীপাড়া, বাবুপাড়া ও মুসলিমপাড়ায় নির্বাচনী সভায় যোগদান করেছেন তিনি ।
এ সব নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, আমাদের সমাজে যারা শ্রমজীবি নারী রয়েছেন তাদের আমরা সম্মান করি । কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রধান, শ্রমজীবি নারীদের বে*শ্যার সাথে তুলনা করে বুঝিয়ে দিয়েছেন তারা নারীদের ঘরে বন্দী করে রাখতে চায় । তারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল মন্তব্য করে বলেছেন, তারা নারীদের পাক হানাদারের হাতে তুলে দিয়েছিল, তাদের কারনে স্বাধীনতা যুদ্ধের সময় অগনিত নারী সম্ভ্রম হারিয়েছে । জনৈক জামায়াত নেতার বরাত দিয়ে তিনি আরো বলেছেন, মহান আল্লাহ নাকি নড়েচড়ে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাস্ট্রীয় ক্ষমতায় আনার জন্য। তিনি সাধারন মানুষের কাছে প্রশ্ন রাখেন, আল্লাহ যে নড়েচড়ে বসছেন, সেটা তিনি দেখলেন কিভাবে? এ সময় নাউজুবিল্লাহ বলেন তিনিসহ অন্যান্যরা । ইসলামের নামে যারা ব্যবসা করেন, তাদেরকে ভোট না দেয়ার আহবান জানান তিনি ।
এরপর পার্বত্য এলাকায় স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে জনগন লাভবান হবেন না মন্তব্য করে নিজেদের ভোট যেখানে সেখানে না দেয়ার আহবান জানান তিনি ।
যাদের বয়স ৪০ এর বেশি তারা জানেন, আমি গোমতি-মাটিরাঙ্গার উন্নয়নে যোগাযোগ সৃষ্টিতে রাস্তাটি করে দিয়েছিলাম । আমরুপালী, কপি চাষের মতো এমন অনেক প্রকল্প নিয়েছিলাম মানুষের জীবনমান উন্নয়নে ।
যদি আমি বিগত সময়ে ভালো কাজ করে থাকি মনে করেন আপনারা, তাহলে আবারও আমাকে নির্বাচিত করলে আমি উন্নয়ন ও পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে শান্তি- সম্প্রীতি বজায়ে নিরলসভাবে কাজ করবো ।
বিএনপির প্রার্থী বিজয়ী হয়ে বিগত সময় কি পরিমান উন্নয়ন করেছিল খাগড়াছড়িতে, তা সকলের জানা আছে মন্তব্য করে আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষি ঋন ১০,০০০ (দশ হাজার) টাকা পর্যন্ত মওকুফ করার আশ্বাস দেন তিনি ।
এ ছাড়াও ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড সহ ঘরে ঘরে কর্মসংস্থান ও চাকুরি দেয়ার আশ্বাস দেন তিনি । যারা আওয়ামীলীগের রাজনীতি করতেন কিন্তু অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসার আহবান জানান তিনি । এ সময় কিছু সভায় আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোরা উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেছেন ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লোয়েজ ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহাম্মেদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী,
সহসভাপতি দেবাশীষ দত্ত আশীষ, নাছির আহম্মদ খাগড়াছড়ি জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন নুরু, মাটিরাঙ্গা পৌর ওয়াদুদ ভুইয়া সমর্থক পরিষদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মালেক মেম্বার, ১নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি মোঃ শাহ জাহান, সাধারন সম্পাদক জুলহাস মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ও পৌর ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রতিনিধির নাম 

























