
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের খারদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি’র সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট- ২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক এস্কেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুদ্দৌলা জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম শান্ত। জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মহিতুজ্জামান দুলাল, আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ওয়াহিদুজ্জামান রাজা, মোস্তফা সরদার, হারুন ফকির, সরদার নাসির উদ্দিন লনি, শামীম খান, মোহাম্মদ মোখলেছ, বাবলু মোল্লা, তিতাস সেখ শাহনেওয়াজ খান, খোকন শেখ, জাহিদ শেখ, সোলাইমান সরদারসহ জানিও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফলের উপর। এই সিদ্ধান্ত শুধু আমার একার নয়। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ভোট একটি পবিত্র আমানত। সেটার অপব্যবহার করবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
প্রতিনিধির নাম 

























