ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন- লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা রুখবার সাধ্য কারো নেই। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি আবারও তা প্রমাণ হবে। কথাগুলো বলেছেন বাগেরহাট -৩ (রামপাল মোংলা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। এবার নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ এসেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড, যা দিয়ে সাশ্রয়ী দামে সার বীজ কীটনাশক কৃষি  সরঞ্জাম ও সহজে কৃষি ঋণ পাবেন। মা-বোনেরা পাবেন ফ্যামিলী কার্ড যার মাধ্যমে সংসার চালানোর জন্য নগদ সহায়তা পাবেন। এছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে থাকবে অবারিত সুযোগ সুবিধা। 

নির্বাচিত হলেই মোংলা পশুর নদীর উপর ব্রীজ নির্মান এবং দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসেবে আমদানি- রপ্তানি বৃদ্ধি ও বন্দরের আধুনিকায়নে ব্যাপক প্রকল্প গ্রহণ করা হবে। মোংলা ইপিজেড ও আশেপাশের এলাকায় নতুন কারখানা স্থাপন করে কর্মসংস্থান বাড়ানো হবে। খুলনা- বাগেরহাট- রামপাল -মোংলা মহাসড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করা হবে। সুন্দরবন রক্ষায় বনদস্যু দমন, প্রযুক্তির ব্যবহার, স্থানীয়দের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দায়িত্বশীল পর্যটন, টেকসই সম্পদ আহরণ, সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষা করা হবে।

সাদা সোনা বা “হোয়াইট গোল্ড” খ্যাত রামপাল উপজেলার চিংড়ি চাষীদের অপরিকল্পিত মৎস্য খামার গুলিকে আধুনিকায়ন করা হবে। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। বেকার সমস্যার সমাধানে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। হিন্দু মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সহ অবস্থান নিশ্চিত করা হবে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন- লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

০৫:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬